amr bangla boi
privacy policy | terms & conditions
© 2026 Amr sunar bangla ami tumai valobashi | All rights reserved.










কুমিল্লার রানীর দিঘির পাড়ে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া। গত বছরের ২৫ এপ্রিলের দৃশ্য | ছবিঃ জেন ভয়েস
2026-09-23
comments : 0
Category : Entertaiment
একদল কিশোর রামদা নিয়া চিৎকার করতে করতে সড়কে মহড়া দিচ্ছিল। ভয়ে ব্যবসায়ীরা শাটার নামিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েন। কুমিল্লার কাপ্তানবাজারের মানুষ প্রকাশ্যে এমন অস্ত্রের মিছিল আগে দেখেনি। ঘটনার আকস্মিকতায় পথচারীরাও ভয়ে ছোটাছুটি করছিলেন।’ গত মে মাসের এক বিকেলের একটি ঘটনার এভাবে বর্ণনা দিচ্ছিলেন কাপ্তানবাজারের এক ব্যবসায়ী। ভয়ে নাম প্রকাশ করতে সাহস পেলেন না তিনি।
ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন ছিল শুক্রবার। গোমতী নদীর তীরের ভাটারপুকুর থেকে কাপ্তানবাজার, বৌবাজার, চানপুর ও সংরাইশ পর্যন্ত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোর ও তরুণ ছোট ছোট দলে ভাগ হয়ে রামদা, চাপাতি ও লাঠি নিয়ে মহড়া দেয়। তাদের সামনের সারিতে ছিল উচ্চ শব্দ করে চলা কয়েকটি মোটরসাইকেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে তারা এই মহড়ায় নেমেছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ওই কিশোর দলটির নাম ‘ক্রাইম সেটআপ’। নতুন দলটির আত্মপ্রকাশের তথ্য ওই দিনই তাদের নজরে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা শহরে বর্তমানে এমন অন্তত ২০টি গ্যাং সক্রিয় রয়েছে। চলতি বছরের সাড়ে আট মাসে অন্তত ২৫টি আলোচিত অপরাধের ঘটনায় এই গ্যাং সদস্যদের নাম এসেছে। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়া ও হত্যার ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার হয়েছে। এ ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতার বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।
Advertisement
অপ্রতিম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনও একটি কিশোর গ্যাং গড়ে তোলার চেষ্টা করছিলেন। অপ্রতিমকেও সেই দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন তুহিন। টিকটকের জন্য ভিডিও তৈরির আড়ালে অন্য কিশোরদের জড়ো করার চেষ্টা ছিল তাঁর।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রগুলো বলছে, অপ্রতিম হত্যায় গ্রেপ্তার অন্য তিন কিশোরের একজন তার সৌদিপ্রবাসী বাবার কাছ থেকে টাকা নিয়ে আইফোন কিনেছে। সেটি দিয়ে ভিডিও বানিয়ে নিয়মিত টিকটকে পোস্ট করা হতো। আরেক কিশোর কিনেছে মোটরসাইকেল।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা সাম্প্রতিক সময়ে শুরু হয়নি। ২০১৫ সালের দিকে বিষয়টি নগরে ব্যাপকভাবে আলোচনায় আসে। তখন তিন থেকে চারটি দল বেশি সক্রিয় ছিল। ২০২২ সালের দিকে গিয়ে সেই সংখ্যা হয় কমপক্ষে ২০টি। তবে শাখা দল ও উপদল মিলিয়ে গ্যাংয়ের সংখ্যা অনেক বেশি ছিল।

news
Rabbi Babu Mia
2026-09-10এখনো কোনো কমেন্ট নেই, প্রথম কমেন্ট করুন।