amr bangla boi
privacy policy | terms & conditions
© 2026 Amr sunar bangla ami tumai valobashi | All rights reserved.










রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এসি, নন–এসি প্রায় সব বাসে বাড়তি ভাড়া নিতে দেখা যায়। ২১ সেপ্টেম্বর ২০২৬ | ছবিঃ জেন ভয়েস
2026-09-21
comments : 0
Category : Abstract
‘কালকে (রোববার) ৫০০ টাকা দিয়ে ঢাকায় আসছিলাম। আর এক দিন পর এখন ১০০ টাকা বেশি ভাড়া নিল। ৬০০ টাকায় টিকিট কাটতে হলো। কদিন আগেও একবার ভাড়া বাড়ছিল। এখন আবার বাড়ায় দিল।’
কথাগুলো বলছিলেন মো. রমজান। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে তাঁর সঙ্গে দেখা হয়। ঈগল পরিবহনের একটি বাসে টিকিট কেটেছেন তিনি। ঢাকা থেকে যাবেন মাগুরায়।
বাড়তি ভাড়ার বিষয়ে এই যাত্রী ক্ষোভ জানিয়ে বলেন, ‘গাড়ির লোকেরা এর চেয়ে কম ভাড়া নেবে না। সরকার তেলের দাম বাড়াইছে। তাই তারাও ভাড়া বাড়াইছে। চাপটা বাড়ল আমাদের।’
গাড়ির লোকেরা এর চেয়ে কম ভাড়া নেবে না। সরকার তেলের দাম বাড়াইছে। তাই তারাও ভাড়া বাড়াইছে। চাপটা বাড়ল আমাদের।
মো. রমজান, বাসযাত্রী।
Advertisement
আজ গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, টার্মিনাল ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের বাসে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এসি, নন–এসি প্রায় সব বাসেই বাড়তি টাকায় টিকিট বিক্রি হচ্ছে।
অরিন পরিবহনের একটি বাসে টিকিট কেটেছেন মো. রিয়াদুর রহমান। যাবেন রংপুরে। জানতে চাইলে প্রথম আলোকে বলেন, ঢাকায় থাকেন। ব্যবসার কাজে প্রায়ই রংপুরে যাতায়াত করতে হয়। কয়েক দিন আগেও ৮০০ টাকায় টিকিট কেটে যাতায়াত করেছেন। আজকে ৯০০ টাকায় টিকিট কিনতে হয়েছে। রিয়াদুর রহমান বলেন, ‘অনেক বাসে আরও বেশি ভাড়া চায়। দামাদামি করে অরিনে টিকিট কেটেছি।’
বাড়তি ভাড়া আদায় করলেও বিভিন্ন বাস কোম্পানির কর্মচারীরা সেটা স্বীকার করতে চাইছেন না। পূর্বাশা পরিবহনের একটি বাসের সহকারী মো. ইলিয়াস বলেন, ‘তেলের দাম বেড়ে যাওয়ার পর বাড়তি ভাড়া এখনো নেওয়া হচ্ছে না। সরকার নতুন চার্ট (তালিকা) দিলেই আমরা বাড়তি ভাড়া নেওয়া শুরু করব।’

news
পুঁজিবাজারে বড় দরপতন: দুই দিনেই সূচক কমল ১৫০ পয়েন্ট | Dhaka Stock Exchange Fall | News |
Mst. Asha khatun
2026-09-21এখনো কোনো কমেন্ট নেই, প্রথম কমেন্ট করুন।